1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত ২০ ৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি শ্বশুরবাড়িতে চুরির মামলায় জামাই গ্রেপ্তার পত্রিকার বিক্রি কমে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের হকাররা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন পর্যটন মৌসুম শুরু, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ

গাইবান্ধা জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে  মহান মে দিবস পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৪৮ Time View
Oplus_131072
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
 মে দিবসে বুধবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম,  গাইবান্ধা শ্রম কল্যাণ কেন্দ্রের শ্রম সংগঠক মো. নাসির উদ্দিন, কাজী মকবুল হোসেন, আশরাফুল আলম বাদশা, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।
দিবসটিতে প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। আলোচনা সভার সঞ্চালনা করেন শিরিন আকতার। এছাড়া মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শহরে র‌্যালি ও নিজ নিজ সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com