1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

গরু চুরি ঠেকাতে পুলিশের ব্যাপক নিরাপত্তা: তৎপর তাড়াশ থানা পুলিশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৩ Time View

 

তাড়াশ (সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাম্প্রতিক সময়ে খামারি ও কৃষকদের প্রধান আতঙ্কের নাম ‘গরু চুরি’। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই গবাদিপশু রক্ষায় এবার কঠোর অবস্থানে নেমেছে তাড়াশ থানা পুলিশ। চোরের উপদ্রব শূন্যের কোঠায় নামিয়ে আনতে উপজেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নৈশকালীন টহল, বসানো হয়েছে চেকপোস্ট এবং প্রত্যন্ত এলাকার পাহারাদারদের সাথে বাড়ানো হয়েছে সমন্বয়।

 

উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, গ্রামীণ রাস্তা এবং উপজেলার সীমানা এলাকাগুলোতে পুলিশের রাত্রিকালীন মোবাইল টিম ও মোটরসাইকেল টহল জোরদার করা হয়েছে।

 

গভীর রাতে সন্দেহভাজন ট্রাক, নসিমন, করিমন বা পিকআপ ভ্যান তল্লাশি করতে কৌশলগত পয়েন্টগুলোতে আকস্মিক চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

 

ইউনিয়নে বিট অফিসারদের মাধ্যমে সাধারণ কৃষক ও খামারিদের সচেতন করা হচ্ছে, যেন তারা গোয়ালঘরের নিরাপত্তা বৃদ্ধি করেন এবং অচেনা কোনো ব্যক্তির আনাগোনা দেখলে পুলিশকে জানান।

 

তাড়াশে গরু চুরি রোধে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান বলেন, কৃষক ও খামারিদের সারাবছরের সম্বল এই গবাদিপশু। তাদের এই কষ্টার্জিত সম্পদ রক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। তাড়াশ উপজেলাকে গরু চোর মুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ইতিপূর্বেই আমরা উপজেলার বিভিন্ন প্রবেশদ্বার এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বিশেষ টহল ও নজরদারি জোরদার করেছি।

 

তিনি আরও বলেন, পুলিশের এই তৎপরতা সফল করতে সাধারণ মানুষের সহযোগিতাও জরুরি। আমরা খামারিদের অনুরোধ করছি, যেন তারা গোয়ালঘরে মজবুত তালা ব্যবহার করেন এবং রাতে সিসিটিভি ক্যামেরা বা আলোর সুব্যবস্থা রাখেন। গভীর রাতে কোনো এলাকায় সন্দেহভাজন গাড়ি বা ব্যক্তির চলাচল দেখলেই সাথে সাথে তাড়াশ থানাকে অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানান। অপরাধীদের দমনে পুলিশ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।”

 

পুলিশের এই ব্যাপক নিরাপত্তা জোরদারের পর এলাকার সাধারণ কৃষক ও বড় খামারিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বেশ কয়েকজন খামারি জানান, পুলিশের নিয়মিত টহল ও রাতে সাইরেন বা বাঁশির আওয়াজ পাওয়ার পর থেকে তারা এখন অনেকটাই নিশ্চিন্তে ঘুমাতে পারছেন। তবে এই নিরাপত্তা ব্যবস্থা যেন বছরজুড়েই অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা তাড়াশবাসীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com