1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

‘গরম’ চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

অতিরিক্ত গরম চা বা কফি পানে বাড়তি কোনো স্বাস্থ্যগত সুবিধা তো নেইই; বরং চিকিৎসাশাস্ত্র অনুযায়ী এটি শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিয়মিত ৬৫ ডিগ্রির বেশি তাপমাত্রার এই পানীয় পানের অভ্যাস খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি প্রায় ৩ গুণ বাড়িয়ে দিতে পারে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১০ লাখের বেশি মধ্যবয়সী নারী ও পুরুষের ওপর ১৪ বছর ধরে গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যানসার-এ।

 

 

 

অক্সফোর্ডের ওই গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ নিয়মিত ৬৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার ‘অতি গরম’ চা বা কফি পান করেন, তাদের খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হওয়ার হার ‘হালকা গরম’ পানকারীদের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। দিনে ৬ কাপ বা তার বেশি গরম পানীয় পান করলে ঝুঁকি আরও বাড়তে পারে।

 

 

 

 

 

 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিষয়ক মহামারিবিদ কেরেন পাপিয়ের বলেন, ‘গবেষণার বিপুল পরিসর অতিরিক্ত গরম পানীয় ও খাদ্যনালির স্কোয়ামাস সেল কারসিনোমার (কোষের ক্যানসার) মধ্যে সম্পর্কের বিষয়ে প্রমাণকে আরও শক্তিশালী করেছে।’

 

 

সাধারণত মানুষ ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চা বা কফি পান করেন। তবে অঞ্চলভেদে এবং তৈরির পদ্ধতির ভিন্নতায় এই তাপমাত্রার পার্থক্য হতে পারে। গবেষকরা বলছেন, পানীয় মুখে দেওয়ার সময় যদি তা বেশি মাত্রার উষ্ণ অনুভূত হয়, তাহলে কয়েক মিনিট পর কিছুটা ঠান্ডা হলে পান করা উচিত।

 

 

খাদ্যনালির ক্যানসারের দুটি প্রধান ধরন হলো স্কোয়ামাস সেল কারসিনোমা ও অ্যাডেনোকারসিনোমা (কোষের ও গ্রন্থিকোষের ক্যানসার)। গবেষণায় অতিরিক্ত গরম পানীয়ের সঙ্গে স্কোয়ামাস সেল কারসিনোমার সম্পর্ক পাওয়া গেছে। যুক্তরাজ্যে এ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ১ শতাংশ।

 

 

তবে গবেষকরা এটাও মনে করিয়ে দিয়েছেন, অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালির ক্যানসারের একমাত্র কারণ নয়। ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এখনো এ ক্যানসারের প্রধান জীবনযাপন সম্পর্কিত ঝুঁকি, এর পরই স্থূলতা।

 

 

গবেষকদের পরামর্শ, চা-কফি পান করার আগে কিছুটা ঠান্ডা করে নেওয়া এবং ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলা খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

 

 

সূত্র : ইউরো নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com