1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

 

গাজীপুর মহানগরীর পুবাইলে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাজুখান পশ্চিমপাড়া এলাকার ‘মামা-ভাগিনা ব্যাটারি হাউসে’ এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন- অটোরিকশা গ্যারেজের মালিক সুজন মিয়া (৩৩) এবং অটোরিকশা চালক মোহাম্মদ সোহাগ (২৭)। সুজন মিয়া ময়মনসিংহের গফরগাঁও এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। অন্যদিকে মোহাম্মদ সোহাগ টঙ্গীর সিলমুন এলাকার মো. ওয়াজ উদ্দিনের ছেলে।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মামা-ভাগিনা ব্যাটারি হাউসে একটি অটোরিকশা চার্জে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহাগ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে দ্রুত এগিয়ে যান গ্যারেজের মালিক সুজন মিয়া। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

 

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে দুজনকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

 

পুবাইল থানার এসআই মেহেদী হাসান বলেন, অটোরিকশা চার্জে লাগানোর সময় প্রথমে চালক সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে গ্যারেজ মালিক সুজনও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

 

 

 

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর নিহতদের স্বজনরা থানায় আবেদন করেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com