1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৩১ আগস্ট আজকের নামাজের সময়সূচি রায়গঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭ দোকান চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা

গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ Time View

ডেস্ক

 

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।

 

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

 

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যে আমলে গড়ে উঠেছে তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না।

 

 

তিনি আরও বলেন, বর্তমানে যে ধরনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে উঠেনি। সরকারের নীতিনির্ধারণী সবার সাথে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।

 

 

এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্য সরকারি কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com