1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

মা বাবার মুখ উজ্জ্বল করল নুসাইবা,এসএসসিতে গোল্ডেন এ প্লাস

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View

 

 

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

 

সাফল্যের আনন্দে উচ্ছ্বসিত দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবার। পত্রিকাটির প্রকাশকের ছোট মেয়ে নুসাইবা হক এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে। সে বিষমডাঙ্গা গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে। বিজ্ঞান বিভাগে মোট ১২৫০ নম্বর মধ্যে ১১৮৮ নম্বর পেয়েছে ।

 

 

 

নুসাইবার এ অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ছোটবেলা থেকেই মেধাবী ও পড়াশোনায় মনোযোগী নুসাইবা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে ভালো ফলাফল করে এসেছে। নিয়মিতই সে শ্রেণির প্রথম স্থান বা ‘এক রোল’-এ অবস্থান করত।

 

 

শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে গোল্ডেন এ প্লাস অর্জন নুসাইবার দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমেরই প্রতিফলন বলে মনে করছেন তার বাবা-মা। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনাও তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা জানান।

 

 

মেয়ের এমন সাফল্যে গর্বিত নুসাইবার বাবা-মা। তার বাবা একজন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী এবং মা একজন শিক্ষিকা। তারা জানান, ছোটবেলা থেকেই নুসাইবা পড়াশোনার প্রতি অত্যন্ত যত্নশীল। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে সে আরও ভালো ফলাফল করবে এবং একজন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এটাই তাদের প্রত্যাশা।

 

 

নুসাইবার সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

 

 

এদিকে, দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের পক্ষ থেকেও নুসাইবা হককে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তার এই অর্জন আগামী দিনের পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠবে—এমন প্রত্যাশা পরিবারের সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com