1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ চলছে  ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের আহ্বান: নাচোলে এমপি ড. মিজানুর চুয়াডাঙ্গায় গরুবোঝাই গাড়ি উল্টে ব্যাবসায়ী নিহত  দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী ধূমপান না করেও কেন ভ্যাপে আসক্ত হচ্ছেন তরুণরা ১৯ অক্টোবর আজকের নামাজের সময়সূচি সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করলো জেলা পরিষদ পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু

কারা জিতবে বিশ্বকাপ লিখে ভোট চাইলেন দিঘী

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২০১ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো বিশ্বজুড়ে শুরু হতে যাচ্ছে ফুটবলের মহোৎসব। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক মাধ্যমে নিজের একটি বিশেষ ছবি পোস্ট করে ভক্তদের মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে তুমুল সাড়া ফেলেছেন।

 

 

 

ছবিতে তাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের একটি বিশেষ ফিউশন জার্সিতে দেখা গেছে, যার অর্ধেক অংশ আর্জেন্টিনার আকাশী-সাদা এবং বাকি অর্ধেক অংশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ রঙের। নিজের পেজে ছবিটি শেয়ার করে দীঘি ক্যাপশনে লিখেছেন, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ভাইবস। এবার এটি আগের যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে হচ্ছে।

 

 

 

ভক্তদের উদ্দেশ্যে ছবির মাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘২০২৬ বিশ্বকাপ কে জিতবে?’ এছাড়া ছবির নিচের অংশে ‘কারা জয় করবে আপনার হৃদয়? এখনই ভোট দিন’- লিখে ভক্তদের প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানান তিনি।

 

 

বিশেষ করে আর্জেন্টিনার জন্য ‘লাইক’ ও ব্রাজিলের জন্য ‘লাভ’ রিয়াক্টের অপশন রাখেন। আর ক্যাপশনে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাসহ ৪৮ টিমের কথা উল্লেখ করেন।

 

 

 

দিঘীর এই অভিনব পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া পায়। তার ভক্ত এবং ফুটবলপ্রেমীরা কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়েছেন এবং নিজ নিজ প্রিয় দলের পক্ষে সমর্থন ব্যক্ত করছেন। তবে দীঘির পোস্টের সাড়া বিবেচনায় এগিয়ে রয়েছে ‘লাইক’ – অর্থাৎ আর্জেন্টিনার সমর্থকেরা।

 

 

তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের কট্টর সমর্থকদের অনেকেই দীঘি পরনে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি দেখে তাকে খোঁচাও দিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপের বাঁশি বাজার আগেই দিঘীর এই পোস্টটি নেটিজেনদের মাঝে ফুটবল নিয়ে এক দারুণ এক আমেজ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com