1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু ক্রেতাদের গুনতে হচ্ছে আকাশচুম্বী দাম,গুদামঘরে মসলার পাহাড় চুয়াডাঙ্গায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা: ঘাতক সন্দেহে গৃহকর্তা পলাতক কচুড়িপানার ভেলায় জমজমাট বিকেল ফুলজোড় নদীতে দর্শনার্থীদের ভিড়  আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে শাকিরা খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু মিরসরাইয়ে ডাকাতির নাটক ফাঁস: গার্মেন্টস পণ্য আত্মসাতের হোতা মালিক ও চালক নিজেই

কচুড়িপানার ভেলায় জমজমাট বিকেল ফুলজোড় নদীতে দর্শনার্থীদের ভিড় 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বকুলতলা এলাকায় ফুলজোড় নদীতে জমে থাকা বিশাল কচুড়িপানার স্তূপ ঘিরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমধর্মী দৃশ্য। নদীর মাঝখানে ভেসে থাকা কচুড়িপানার ওপর গড়ে উঠেছে কয়েকটি অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান। সেখানে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। বিকেলের পর থেকে এলাকাটি যেন ছোট্ট এক বিনোদনকেন্দ্রে রূপ নেয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় কয়েক দিন ধরে বিপুল পরিমাণ কচুড়িপানা এক জায়গায় জমে বড় আকার ধারণ করে। পরে স্থানীয় কিছু ব্যবসায়ী সেখানে চা, চানাচুর, ফুচকা ও বিভিন্ন খাবারের দোকান বসান। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসছেন।

বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। শিশু-কিশোররা খেলাধুলা ও দৌড়াদৌড়িতে মেতে ওঠে। অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসছেন। কেউ হাঁটাহাঁটি করছেন, আবার কেউ ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।

স্থানীয় বাসিন্দা মো. মফিজুল ইসলাম দলু বলেন, “নদীর ওপর এমন কচুড়িপানার স্তূপ আগে খুব একটা দেখা যায়নি। তাই এটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসছেন।”

মো. মেহেদী হাসান বলেন, “বিকেলের দিকে এখানে অনেক মানুষের সমাগম হয়। একদিকে যেমন এটি মানুষের বিনোদনের জায়গা হয়ে উঠেছে, অন্যদিকে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

তবে বিনোদনের এই নতুন আকর্ষণকে ঘিরে পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। স্বেচ্ছাসেবী আল আমিন বলেন, “কচুড়িপানার স্তূপের ওপর অতিরিক্ত মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকা উচিত।”

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও সিয়াম জানান, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে দ্রুত কচুড়িপানা অপসারণ প্রয়োজন। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তাঁরা।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com