1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

 

 

দৃশ্যপট,অনলাইন ডেস্ক 

 

 

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

 

 

ফল উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলসংক্রান্ত প্রয়োজনীয় নথি হস্তান্তর করবেন। অনুষ্ঠান শেষে দুপুর থেকে পরীক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

 

 

 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসের পাশাপাশি পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

 

 

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ ছাত্রী।

 

 

 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫, ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

 

 

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

 

 

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

 

 

সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

 

 

 

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

 

 

এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd।

 

 

ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর ফলাফল দেখা যাবে।

 

 

এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে।

 

 

 

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও পাওয়া যাবে ফল

 

 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল ডাউনলোডের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ‘Result’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করতে বলা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

 

 

 

এসএমএসে যেভাবে ফল জানবেন

 

 

মুঠোফোনে এসএমএস পাঠিয়েও দ্রুত এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার ধরন, বোর্ডের সংক্ষিপ্ত নাম, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে নির্ধারিত নম্বরে পাঠাতে হবে।

 

 

সাধারণ শিক্ষা বোর্ডের জন্য:

 

SSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে। এখানে ‘DHA’-এর জায়গায় সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর ব্যবহার করতে হবে।

 

 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের (দাখিল) জন্য:

 

SSC MAD 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

 

 

কারিগরি শিক্ষা বোর্ডের জন্য:

 

SSC TEC 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

 

 

প্রতিটি ফিরতি এসএমএসের জন্য চার্জ ১ টাকা ৩৯ পয়সা, সব ধরনের করসহ, প্রযোজ্য হবে।

 

 

 

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ

 

 

প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

 

 

শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে কেবল অনলাইনে এই আবেদন জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com