1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩ নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিক-আপ ভ্যানের ধাক্কা, নিহত-১ রায়গঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ পোরশায় তিন মাদকসেবী আটক: ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন অনলাইনে পোস্ট করার পর মিলল পরিচয়,৪ দিন পর প্রতিবন্ধী হাবিবের মরদেহ বুঝে নিল পরিবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিক-আপ ভ্যানের ধাক্কা, নিহত-১

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধিঃ

 

 

ঝালকাঠির নলছিটিতে মুরগীবাহী একটি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কায় পিক-আপের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাইভারসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (২৯আগস্ট) রাত দুইটার সময় বরিশাল কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দুইটার দিকে মুরগীবাহী দ্রুতগতির একটি পিক-আপ(ঢাকা মেট্রো-ড-১২-০৭৪২) বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের ইউনিয়নের খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে হেলপার মো. ইমরান(৪০) নিহত হন। এ ঘটনায় ড্রাইভারসহ গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।

 

নিহত হেলপার মো. ইমরান পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের পুত্র।

 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com