1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আরামকো টাওয়ারে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আদমদীঘিতে সাইবার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার  বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল সভাপতি, ইলাম সাধারণ সম্পাদক নির্বাচিত সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে তিন পদে ফরম বিতরণ শুরু, প্রথম দিনেই ৬৭ ফরম উত্তোলন চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে ক্ষতির শঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা  সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ

এক রাতে দুই কৃষকের ১৪ গরু চুরি

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১২ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক

 

 

পটুয়াখালীর গলাচিপায় এক রাতে দুই কৃষকের ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষকরা তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, কোটখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মোজাম্মেল হাওলাদার দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার গোয়ালে থাকা ৮টি গরুর মধ্যে সোমবার গভীর রাতে ৫টি গরু চুরি হয়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

 

 

 

অপরদিকে, একই গ্রামের নিতাই চন্দ্র শীলের ছেলে দীপঙ্কর চন্দ্র শীলের গোয়ালঘর থেকেও ৩টি গরু চুরি হয়েছে। ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখেন, গোয়ালঘর ফাঁকা। এতে তিনি দিশেহারা হয়ে পড়েন।

 

 

স্থানীয়দের দাবি, চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। একই এলাকায় এক মাস আগেও হুমায়ুন কবির নামে এক কৃষকের ৬টি গরু চুরি হয়েছিল। তবে এখন পর্যন্ত সেই ঘটনার কোনো রহস্য উদঘাটন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

 

 

 

 

 

কোটখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মজিবুর রহমান বলেন, একটির পর একটি গরু চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাত জেগে পাহারা দিয়েও চোরদের দৌরাত্ম্য ঠেকানো যাচ্ছে না।

 

 

 

 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com