1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ইজিবাইক চালকদের হামলা,চুয়াডাঙ্গার সব রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধের ঘোষণা  ২৯ আগস্ট আজকের নামাজের সময়সূচি একদিকে ইয়াবা, অন্যদিকে চোলাই মদ—সলঙ্গায় পৃথক অভিযানে গ্রেফতার ৫ বাসদের মানববন্ধনে হামলা, আহত ৬ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ফোনের শ্রমিকদের সন্তানদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত নেত্রকোনায় গাছ উপড়ে ফেলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্তের নির্দেশ ডেপুটি স্পিকারের পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা ঈশ্বরগঞ্জে ঘুমন্ত মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ইজিবাইক চালকদের হামলা,চুয়াডাঙ্গার সব রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধের ঘোষণা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

 

ইজিবাইক চালকদের হামলা, মারধর ও পরিবহন শ্রমিকদের জিম্মি করার প্রতিবাদে আগামীকাল শনিবার চুয়াডাঙ্গা থেকে সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

পরিবহন সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় একজন ইজিবাইক চালক নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দিয়ে ফিরিয়ে দেন। এর জের ধরে ওই ইজিবাইক চালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেয়। তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালায় এবং তাদের জিম্মি করে রাখে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জিম্মি পরিবহন কর্মীদের উদ্ধার করে।

 

এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় সড়কে বাস আড়াআড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় ও প্রশাসনের ন্যায্য বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও শ্রমিকদের ক্ষোভ প্রশমিত হয়নি।

 

নিরাপত্তা ও দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে শনিবার থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা- হাটবোয়ালিয়া সহ সব রুটে একযোগে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না।

 

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। টার্মিনাল গুলোতে ভিড় জমেছে সাধারণ মানুষের, আর গন্তব্যে পৌঁছাতে বিকল্প হিসেবে থ্রি-হুইলার ও ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের।

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com