1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশ অধিকারের দাবিতে এক কাতারে ভূমিহীনরা, রায়গঞ্জে ভূমিহীন সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত রাতের মধ্যে ১২ জেলায় ঝড়ের আভাস রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৬ মত সাহিত্য বৈঠক অনুষ্ঠিত বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ, ৪ দিন পর ভেসে উঠল যুবকের মরদেহ বাবা নির্মাণশ্রমিক, মা আয়া—ছেলের সাফল্যে সার্থক তাঁদের ত্যাগ এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ সিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি  প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবি নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য  এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২শতাংশ

অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

এক বছর পূর্তি উপলক্ষে পোষা প্রাণীর চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে মোবাইল অ্যাপ চালু করছে রাজধানীর গুলশানে অবস্থিত পশুচিকিৎসা প্রতিষ্ঠান প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেড। নতুন এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই পোষা প্রাণীর চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, জরুরি প্রয়োজনে হাসপাতালের সঙ্গে যোগাযোগ এবং চিকিৎসার যাবতীয় নথি দেখার সুযোগ পাবেন প্রাণীর মালিকরা।

 

 

 

শুক্রবার (৩০ অক্টোবর) গুলশান-২-এর ২৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ি রুবাইয়াত হাউসে হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপ চালুর কথা জানানো হয়। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা, পরিচিতি পর্ব, হাসপাতালের সুযোগ-সুবিধা ও নতুন উদ্যোগ নিয়ে উপস্থাপনা, হাসপাতাল পরিদর্শন এবং অতিথিদের মতামত ও পরামর্শ গ্রহণের আয়োজন রয়েছে।

 

 

 

বর্ষপূর্তির অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নতুন মোবাইল অ্যাপ।

 

 

২০২৫ সালের ২৫ আগস্ট সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা শুরু করে প্রিসাইজ পেটল্যাব। পোষা প্রাণীর অসুস্থতায় দ্রুত রোগ নির্ণয়, নির্ভরযোগ্য জরুরি সেবা এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। দেশে পোষা প্রাণীর চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতা বিবেচনায় জরুরি সেবার সুনির্দিষ্ট প্রটোকল, উন্নত রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে চিকিৎসার ওপর গুরুত্ব দিচ্ছে হাসপাতালটি।

 

 

প্রতিষ্ঠানটির দাবি, আলাদা জরুরি বিভাগ নিয়ে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা দেওয়া দেশের প্রথম পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব। ৩০ অক্টোবর পর্যন্ত টানা ৫০৪ দিন এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি হাসপাতালটি। আলাদা জরুরি বিভাগ, উন্নত আইসিইউ, অটোমেটিক ভেন্টিলেশন ও ক্রিটিক্যাল কেয়ার সুবিধা একসঙ্গে রয়েছে এখানে। ১৫ হাজার বর্গফুটের হাসপাতালটিতে রয়েছেন ৩০ চিকিৎসক।

 

 

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরে চার হাজারের বেশি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৬৪টি প্রাণী। এ সময়ে অস্ত্রোপচার হয়েছে ৮০০টির বেশি। এসব সেবার মধ্য দিয়ে ঢাকার পোষা প্রাণীপ্রেমীদের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়ানো, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং দেশে পোষা প্রাণীর চিকিৎসার মানোন্নয়নে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে প্রিসাইজ পেটল্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com