1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী ধূমপান না করেও কেন ভ্যাপে আসক্ত হচ্ছেন তরুণরা ১৯ অক্টোবর আজকের নামাজের সময়সূচি সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করলো জেলা পরিষদ পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হান্নান, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার পোরশায় গলায় হাসুয়া ঠেকিয়ে ছিনতাই, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার দর্শনায় পৌর বিএনপির কমিটিতে মাহবুব- উল ইসলাম খোকনকে ঘিরে সভাপতি পদে আলোচনা

অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযানের ঘোষণা বেলকুচি ইউএনও’র

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ Time View

বেলকুচি প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত সকল অবৈধ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইউএনও বলেন, বেলকুচি উপজেলা মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে যানজট নিরসন ও দিনের বেলায় সড়ক দখল করে বাসস্ট্যান্ডে লোড আনলোড করা যাবে না এ বিষয়ে সর্তক করা হবে। উপজেলার অনিবন্ধিত বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বাল্য বিবাহ, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, সেনাবাহিনীর ওরেন্ট অফিসার ঈমান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হক, উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com