1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাড়লো গণমাধ্যম ও গণমাধ্যমকর্মী মর্যাদা হারালো মফস্বল সাংবাদিকতা রাখাইনে বিস্ফোরণ ও গোলাগুলি, টেকনাফ সীমান্তজুড়ে আতঙ্ক জার্মান প্রবাসীকে মারপিট ও জমি দখল করে মাটিভরাট শাহজাদপুরে যমুনার তান্ডব: বসতবাড়িসহ ৬ গ্রামের ৬শ একর ফসলি জমি বিলীন অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি  জনগণের উপর কোনভাবেই ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে গ্রহনযোগ্য নয়- এমপি এরশাদ উল্লাহ্ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু  ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান ভূঞাপুরে ঝোপের আড়ালে গাঁজার চাষ, আটক ১

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও হাতের বদলে ডান পা দিয়ে লিখে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার পলি রানী (১৮)। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট পলি উপজেলার গদাই গ্রামের রুপালী রানীর মেয়ে। কাউনিয়া কলেজের মানবিক বিভাগের এই শিক্ষার্থী এবার কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

 

 

 

 

 

 

 

পলির মা রুপালী রানী জানান, ছোটবেলায় বাবাকে হারানোর পর নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখা থামিয়ে দেয়নি তার মেয়ে। জন্ম থেকেই পলির হাতের আঙুল নেই। হাত ছোট ও বাঁকা হওয়ায় সে কলম ধরতে পারে না। কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি তাকে থামাতে পারেনি। ছোটবেলা থেকেই ডান পা দিয়ে লেখা অনুশীলন শুরু করে পলি। দীর্ঘদিনের চর্চায় এখন সে স্বাভাবিক গতিতেই লিখতে পারে।

 

 

 

 

 

 

 

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সহপাঠীদের উপহাসের শিকার হতে হয়েছিল পলিকে। তবে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহে সেই কষ্ট কাটিয়ে সামনে এগিয়ে যায় সে। পরে সহপাঠীরাও তাকে আপন করে নেয়। পঞ্চম শ্রেণিতে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়ে নিজের মেধার প্রমাণ দেয় পলি। এরপর কাউনিয়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতেও এ গ্রেড পায়।

 

পলি রানী জানায়, তার স্বপ্ন একজন প্রশাসনিক কর্মকর্তা হওয়া। মানুষের সেবা করাই তার জীবনের লক্ষ্য। সে বিশ্বাস করে, ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই মানুষের স্বপ্ন পূরণে প্রতিবন্ধক হতে পারে না।

 

কাউনিয়া কলেজের অধ্যক্ষ বলেন, পলি কখনো প্রতিবন্ধকতাকে অজুহাত বানায়নি। সে নিয়মিত ক্লাস করেছে, পড়াশোনায় মনোযোগী এবং ভদ্র ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে সবার কাছে পরিচিত।

 

 

 

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী হিসেবে পলির জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়া তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হচ্ছে।

 

 

 

 

 

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ করে পলি রানীর পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তার উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করে বোর্ডে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com