1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্বাধীনতা দিবসে শিশুদের ব্যতিক্রমী সাজ

বার্তা প্রধান
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৮৯ Time View

মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মহান স্বাধীনতা অর্জনের ৫৪তম বর্ষে গাইবান্ধায় কয়েকজন শিশু ব্যতিক্রমী সাজে ভ্যানে করে ঘুরে বেড়াতে দেখা গেছে। তারা শরীরে কাঁদা মেখে হাতে কলা গাছের তৈরি সাদৃশ্য মুক্তিযুদ্ধের বন্দুক নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

কথা হয় ভ্যানে থাকা এক শিশুর সাথে, ভাই দেশে যখন যুদ্ধ হয়েছিল! তখন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছে। তাদের সেই কষ্টের চিত্র তুলে ধরতে আমাদের এই ব্যতিক্রমধর্মী সাজ।

শিশু-কিশোরদের বাসা গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। তারা নিজ এলাকা থেকে গাইবান্ধা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্যানে করে ঘুরে বেড়ায়। তাদের দেখে কেউ কেউ ছবি তুলছে আবার কেউ টাকা দিয়ে খুশী করছে।

সচেতন মহল বলছেন, স্বাধীনতার চেতনা মানুষের মাঝে এক আলাদা অনুভূতির নাড়া দেয়। শিশুদের এই ব্যতিক্রমী সাজ স্বাধীনতার চেতনা বাঙ্গালী র হৃদয়ে এক আলাদা অনুভূতির প্রকাশ ঘটায়।

গাইবান্ধার বিশিষ্ট কবি ও সাহিত্যিক সোহেল রানা বলেন, স্বাধীনতার চিত্র তুলে ধরে শিশুকিশোরদের চিত্রটি সত্যিই প্রশংসনীয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com