1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সলঙ্গার কচিয়ার বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ারবিলে অবৈধ ও অপরিকল্পিভাবে পুকুর খনন করে হাজার হাজার বিঘা কৃষি জমি পতিত পড়ে থাকায় ৫টি মৌজার ১৪টি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা বুধবার(৫ ফেব্রুয়ারী) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও গণসমাবেশ করেছে।

এসময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান,গোলাম মোস্তফা,গোলাম রব্বানী,আব্দুল আজিজ,আবু তাহের ও আব্দুল জলিল প্রমুখ। গণসমাবেশে বক্তারা হরিনচড়া, কৈমাঝুড়িয়া, জালশুকা, দবিরগঞ্জ ও চৈত্রহাটী মৌজার ১৪টি গ্রামের কৃষকদের পতিত কৃষি জমির জলাবদ্ধতা নিরসন কল্পে দ্রুত সময়ের মধ্যে কচিয়ার বিলে খাল খননের জন্য সংশ্লিষ্ট উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের নিকট জোর দাবি জানান। এরপরও যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের যৌক্তিক দাবি পুরণ করা না হয়,তাহলে আগামীতে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।

এদিকে মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ জানজটের সৃষ্টির সংবাদ পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যৌতিক দাবি সরেজমিনে পরিদর্শন করে পুরণ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ কৃষকরা অবরোধ তুলে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com