1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আজ ৩ বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

রায়গঞ্জের ধামাইনগরে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে ৮ নং ওয়ার্ডে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামাইনগর ইউনিয়ন শাখার সভাপতি  মোহাম্মদ রেজোয়ান এর সভাপতিত্বে ও ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমির মো. আবুল কালাম বিশ্বাস।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, সাবেক ছাত্র নেতা মনিরুল ইসলাম জাফর, ধামাইনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. রঞ্জু, সহ সভাপতি মো. জমির উদ্দিন, উপজেলা মাজলিসুল মোফাসিরিনের সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত। আমাদের এই প্রচেষ্টায় প্রত্যেকটি কর্মীকে তাকওয়াবান, ন্যয়পরায়ন ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে পারলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন। এছাড়াও উপজেলা ও ধামাইনগর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com