1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাণীনগরে ১৭বছর পর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

নওগাঁ প্রতিনিধি:

“নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহিদের” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে দীর্ঘ প্রায় ১৭বছর পর দাওয়াতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর সদর ইউনিয়ন শাখা।

শনিবার ২৮ সেপ্টেম্বর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমীর মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সদর ইউনিয়নের আমীর খন্দকার ডা: আনজির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পূর্ব শাখার আমীর খ,ম আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য প্রফেসর মো: জাহাঙ্গির আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার সেক্রেটারী মো: শামিনুর ইসলাম শামীম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ডা: আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া পবিত্র কোরআন থেকে বিশেষ আলোচনা করেন ওলামা বিভাগের নওগাঁ জেলার সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদি।  এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য উপজেলার পারইল ইউনিয়নের আমজাদ হোসেনের জানাজা নামাযে অংশগ্রহণ করেন।  

সভায় প্রধান অতিথি বলেন, দ্বিতীয় স্বাধীনতার সুফল বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আগামীতে ইসলামী শাসনের কোনো বিকল্প নেই। বিশ্বনবীর প্রদান করা শাসন ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন এই দেশ থেকে অনিয়ম, দূর্নীতি, ঘুষ বাণিজ্য, লুটতরাজ, হানাহানি, দখলবাজিসহ নানা অনাচার ও অনৈতিক কর্মকান্ড থেকে কোনো মানুষকেই হেফাজত করা সম্ভব নয়। তাই শান্তিপূর্ণ ও বৈষম্য বিহীন শাসন ব্যবস্থা কায়েম করতে জনগনের ভোটের মাধ্যমে আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একক ভাবে সরকার গঠন করতে হবে। আর তার জন্য দীর্ঘদিনের আবর্জনা সরিয়ে প্রতিটি মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে প্রতিটি কর্মীকে একযোগে কাজ করার প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com