1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেহেরপুরের আমঝুপিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View
মেহেরপুর প্রতিনিধি :
সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মোস্তফার স্মরণে মেহেরপুরের আমঝুপিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমঝুপি ছাত্র সমাজ ও যুব সমাজের উদ্যোগে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপির গন্ধরাজপুর পাড়ায় (বটতলা মোড়) এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়। অভিজ্ঞ ডাক্তারদের একটি দল রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মাদ।
এসময় তারা মরহুম গোলাম মোস্তফার কর্মময় জীবন, তার সমাজ সেবামূলক কাজ এবং স্থানীয় উন্নয়নে অবদান নিয়ে আলোচনা করা হয়। 
এসময় সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপ্ননসহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com