1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বিএনপি’র দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা মাদ্রাসার এডহক সভা পন্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩২৭ Time View

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ

ইউনিয়ন বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোনতা সিনিয়র আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে গেছে।

রোববার(১৮ মে) সকালে উপজেলার তালম ইউনিয়নের গোনতা সিনিয়র আলীম মাদ্রাসা চত্বরে এ ঘটনাটি ঘটে।
পরে তাড়াশ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
গোনতা সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তালম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আইয়ুব আলী জানান, মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি আব্দুর রহিমকে এডহক কমিটির সভাপতি, তার আপন ভাই সোলায়মান হোসেনকে শিক্ষক প্রতিনিধিসহ তাদের নিকটতম এক আত্মীয় নিয়ে কমিটি করেন।

কিন্তু তালম ইউনিয়ন বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যাক্তিকে ওই কমিটিতে রাখা হয়নি। অথচ মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এবং এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম রোববার এডহক কমিটির পরিচিতি সভার আয়োজন করেন। এ সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে তালম ইউনিয়ন বিএনপি‘র প্রায় শতাধীক নেতা কর্মী মাদ্রাসা চত্বরে উপস্থিত হন। পাশাপাশি এডহক কমিটির সভাপতি আব্দুর রহিমের অনুসারী ও কমিটিতে স্থান না পাওয়াদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং দুই পক্ষকে ওই স্থান ত্যাগ করতে বলেন। এতে নির্ধারীত গোনতা সিনিয়র আলীম মাদ্রসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে যায়।

এ প্রসঙ্গে তালম ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি সোরহাব হোসেন জানান, মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যাক্তিকে এডহক কমিটিতে না রাখায় এমন ঘটনা ঘটেছে।

গোনতা সিনিয়র আলীম মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, নিয়ম মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি এবং মাদ্রসার এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, স্থানীয় বিএনপি‘র একটি পক্ষ কমিটি নিয়ে বিতন্ডায় জড়ালে পুলিশ এসে পরিচিতি সভাটি আপাতত বন্ধ করার কথা বলেন। তখন পরিচিতি সভাটি বন্ধ করা হয়।

এ বিষযে তাড়াশ ইউএনও মো. নুরুল ইসলাম বলেন, মাদ্রসার এডহক কমিটি গঠনে মাদ্রাসার অধ্যক্ষ আমার কাছ থেকে অভিভাবক সদস্য করার মনোনয়ন নিয়েছেন।এর পর কি হয়েছে আমি জানি না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com