1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফুলবাড়ীতে নিমতলা মোড়ের ঐতিহ্য ধরে রাখতে নিম গাছ রোপন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩০৯ Time View
oplus_0
আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী ( দিনাজপুর) প্রতিনিধিঃ 
ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড়ের ঐতিহ্যকে ধরে রাখতে নিমগাছ রোপন করলেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। 
স্থানীয় শিক্ষার্থী শাকিল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে। 
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি শহরের প্রধান সড়কের দুই পাশে অনেক বৃক্ষরোপণ করেন।
বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এবং ঔষধি গাছ রোপন করেন শহর জুড়ে। 
সেই গাছগুলো এখন ধীরে ধীরে ছায়াদার হয়ে উঠছে। 
শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে এক সময় বড় বড় নিম গাছ থাকলেও তা কালের আবর্তে বিলীন হয়ে গেছে। 
বর্তমান পৌর মেয়রের আলহাজ্ব মাহমুদ আলম লিটনের পরিচ্ছন্ন,ছায়াদার,বিশুদ্ধ বায়ুর শহর গড়ার লক্ষ্যকে বাস্তবায়ন করতে শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে বেশ কিছু নিম গাছ রোপন করা হয়।
শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর নির্বাহী প্রকৌশলী লুতফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু,সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ,
ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোকাররম হোসেন,
ফুলবাড়ীর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com