1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তাড়াশে সুতি জাল দিয়ে চলছে মাছ শিকারের মহোৎসব

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ Time View

সাব্বির মির্জা, তাড়াশ প্রতিবেদক:

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে নদী খালসহ আশপাশের শাখা নদীগুলোতে অবৈধভাবে বাঁধ দিয়ে নিষিদ্ধ সুতি জাল পেতে অবাধে মাছ শিকার করা হচ্ছে।

সরকারি নির্দেশ অমান্য করে স্থানীয় একশ্রেণির অসাধু ব্যক্তি দলীয় প্রভাব খাটিয়ে এবং বেশি অর্থের লোভ দেখিয়ে প্রান্তিক চাষিদের সঙ্গে নিয়ে এসব সুতি জাল দিয়ে মাছ শিকার করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বারুহাস ইউনিয়নের হেদারখাল, সগুনা ইউনিয়নের কুশাবাড়ি, মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়াসহ বিভিন্ন এলাকায় বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। নদীর উভয় তীরে বাঁশ, চাটাই ও নেট জালের সাহায্যে বাঁধ দিয়ে নদীকে সংকুচিত করা হয়েছে।

নদীর স্বাভাবিক প্রবাহিত পানির গতিকে বহুগুণ বাড়িয়ে কৃত্রিম স্রোত সৃষ্টি করে নিষিদ্ধ সুতি জাল পেতে মাছ শিকার করা হচ্ছে। তাড়াশের নদীও খালে এভাবেই চলছে অবৈধ সুতিজাল পেতে মাছ শিকারের মহোৎসব।

এতে ছোট-বড় সব ধরনের মাছসহ জলজ প্রাণী ধরা পড়ছে। ফলে তাড়াশসহ বিভিন্ন নদ-নদী, জলাশয় ও চলনবিল এলাকায় ছোট-বড় মাছসহ জলজ প্রাণী বিলীন হয়ে যাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত মোবারক হোসেন জানান, এলাকার প্রান্তিক জেলেদের সঙ্গে নিয়ে মাছ শিকার করা হচ্ছে। তবে কোনো প্রভাব খাটানোর অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ জানান, বিষয়টি আমার জানানেই। কমসংখ্যক লোকবলের কারণে সময়মত অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তবে অচিরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সুতিজাল উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com