1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তাড়াশে অগ্নিকান্ডে এক কৃষক পরিবারের বসতঘর পুড়ে ছাই

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩৬১ Time View

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ররিবার (২৫ আগষ্ট) দুপুর ২টার দিকে তালম ইউনিয়নের পাড়িল বড়ইচড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাান মো. আব্দুল খালেক।
স্থানীয়রা জানান, দুপুর ২ টার দিকে তালম ইউনিয়নের পাড়িল বড়ইচড়া গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫) বাড়িতে আগুন লাগে।

এ সময় পাড়া মহল্লার লোকজন প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে নগদ ৫০ হাজার টাকা, ধান-চাল, আসবাব পত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ বসতঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল খালেক জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি ভয়াবহ এ অগ্নিকান্ডে বসতঘরসহ সবকিছু পুড়ে গেছে। ওই পরিবারের ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা মত।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অগ্নিকান্ডে খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী ভাবে যতটুকু সম্ভব সহযোগীতার আশ্বাস প্রদান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com