1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

ছাত্রীদের সাথে বালিশ পাচার খেলায় অংশ নিয়ে প্রথম হলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৩০ Time View

নিজস্ব প্রতিবেদক 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় স্কুল ও কলেজ ছাত্রীদের সাথে বালিশ পাচার খেলায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করলেন ৭৪ বছর বয়সী রাজনীতিবিদ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ রুমানা মাহমুদ।

বৃহস্পতিবার( (২৩ জানুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ক্রীড়া প্রতিযোগীতার এক পর্যায়ে বালিশ পাচার খেলা শুরু হলে তিনি নিজে অংশগ্রহণের ইচ্ছাপোষণ করেন। ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের সাথে খেলায় অংশ নিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। খেলায় দ্বিতীয় স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুখসানা খাতুন ও তৃতীয় স্থান অর্জন করেন একাদশ শ্রেণীর ছাত্রী বর্ষা। রুমানা মাহমুদ প্রতিযোগীতায় অংশ নেওয়ায় অন্যান্য প্রতিযোগী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

এর আগে বেলা ১১টার দিকে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ। কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ প্রশাসক ও সদর উপজেলা কৃষি অফিসার আনোয়ার সাদাত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা, সাধারণ সম্পাদক নুর আলম মুন্সী, সহ-সভাপতি আনিসুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com