1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় আমন ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আজ ৩ বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

গোবিন্দগঞ্জে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৩ Time View
মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক অটোচালকের গলাকাটা  মরদেহ উদ্ধার করছে পুলিশ। রোববার দিবাগত রাত দুই টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের  সিন্টাজুরি এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলা মিয়া (৫০) উপজেলার সাপমারা ইউনিয়নের  হরফ কামাল  গ্রামের মৃত নবানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে  দুলা মিয়া নামে এক অটোচালকরর গলায় ধারালো ছুরি আঘাত করে দূর্বত্তরা আটো নিয়ে পালিয়ে যায়।  পথচারীরা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই লাশ উদ্ধার করে।  আজ  সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালেের মর্গে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শামসুল আলম শাহ্  আজ  সোমবার সাড়ে দশটার দিকে বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, ধারনা করা হচ্ছে অটোটি ছিনতাই করার উদ্দেশ্যই তাকে হত্যা করা হয়েছে। এ কাজের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com