1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ভাতা দিলেই সম্মান হয় না,সম্মান হয় মুক্তিযোদ্ধার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে : টুকু মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ? হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক নাচোলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কাজিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর নিহত

বার্তা বিভাগ
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩৫১ Time View
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ মনসুর (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে  রিয়াদ হাসান (১৬)। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই-সোনামুখী সড়কের পাইকরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাজিপুর থানার  ওসি(তদন্ত) আব্দুল মজিদ। নিহত হোসেন মনসুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে সোনামুখী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী । গুরুতর আহত রিয়াদ হাসান (১৬) একই গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে মেঘাই থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মনসুর ও রিয়াদ বাড়ি ফিরছিলো। হঠাৎ পার্শ্ব সড়ক (ওয়াপদা বাধ) দিয়ে একটি ইজি বাইক মূল সড়কে ঢুকে পড়ে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মনসুর মারা যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রিয়াদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে  রেফার করেন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন বলেন, এক জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোন অভিযোগ না থাকায় সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com