1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

কাজিপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৯৫ Time View
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুরে বর্নাঢ্য আয়োজনে  কাজিপুর উপজেলা আ,লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় কাজিপুর উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রবিবার ২৩ জুন  বেলা এগারটায় এক আনন্দ মিছিল শেষে কাজিপুর উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর  মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার। 
সভায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।  অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেয়র জিএম তালুকদার,  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সোনামুখী  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা যুবলীগের  সভাপতি বিপ্লব সরকার,প্রমূখ। 
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও  জাতীয় চারনেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা লীগের  সভাপতি মাওলানা আব্দুল মোত্তালিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com