1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দশ মিনিটে ৩ গোল করে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও বিতর্ক অস্থিতিশীল সৃষ্টি করে নেত্রকোনাকে গোপালগঞ্জ বানানোর চেষ্টা করবেন না: এমপি আনোয়ারুল চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত,সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন  দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা কামারখন্দে প্রবাসীর বাড়ির পথ বাঁশের বেড়ায় বন্ধ, বিপাকে পরিবার রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, মান যাচাইয়ের দাবি আলমডাঙ্গায় বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা, চালক নিহত

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৬০ Time View
 আজিম খান, ক্রীড়া ডেস্কঃ
কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে দ্বিতীয়ার্ধে ডান পায়ের গোড়ালির চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। ক্যামেরায় ফোলা পা ও মেসির কান্নাভেজা চোখ দেখেই আঁচ করা হচ্ছিল বড় কোন ইনজুরিতে পড়তে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত সত্যি হলো এই শঙ্কাই। মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে মেসিকে।
কোপার ফাইনালের পর মেসির পা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পর মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি ডান পায়ের লিগামেন্টে বড় চোট পেয়েছেন, ‘মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে মেসির ডান পায়ের লিগামেন্টে বড় চোট লেগেছে। কবে তাকে মাঠে পাওয়া যাবে সেই ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার সুস্থ হয়ে ওঠার উপরেই নির্ভর করছে সবকিছু।’
মায়ামি কোচ টাটা মার্টিনো মেসির দ্রুত প্রত্যাবর্তনের আশা ছাড়ছেন না, ‘তার পায়ের গোড়ালি মচকে গেছে। আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। আশা করছি সবকিছু দ্রুতই ঠিক হয়ে যাবে। তাকে আমরা দ্রুতই মাঠে ফিরে পাব।’
মেসি অবশ্য গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছিলেন, তিনি এখন ভালো আছেন। শেষ পর্যন্ত কবে মাঠে ফিরতে পারবেন মেসি, সেটা সময়ই বলে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com