1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে দাফনের ২০ মাস পর কবর থেকে দুই যুবকের মরদেহ উত্তোলন ৩৯-এও জাদুকরী মেসি তবু আক্ষেপ, কেমন গেল আর্জেন্টাইন কিংবদন্তির ২০২৬?   রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে পকেটমারের অভিযোগ, ৬৫ নারী আটক সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, টহল পুলিশের অভিযানে উদ্ধার সরঞ্জাম নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী সলঙ্গায় বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত   চুয়াডাঙ্গায় মিথ্যা মামলায় জনপ্রতিনিধিকে হয়রানীর অভিযোগ রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে পকেটমারের অভিযোগ, ৬৫ নারী আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

 

আবু কাওসার মাখন ,রাজশাহী ব্যুরো 

 

রাজশাহীতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ৬৫ নারীকে আটক করেছে পুলিশ। তারা পকেটমারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আরএমপির মুখপাত্র (মিডিয়া) গাজিউর রহমান।

 

তিনি জানান, মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৬৫ নারীকে আটক করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

 

আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

 

নারীদের অংশগ্রহণের সুবিধার্থে মাদরাসা মাঠের পাশে হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নারী অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার আয়োজন রাখা হয়েছে।

 

আয়োজকদের আশা, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com