1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে দাফনের ২০ মাস পর কবর থেকে দুই যুবকের মরদেহ উত্তোলন ৩৯-এও জাদুকরী মেসি তবু আক্ষেপ, কেমন গেল আর্জেন্টাইন কিংবদন্তির ২০২৬?   রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে পকেটমারের অভিযোগ, ৬৫ নারী আটক সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, টহল পুলিশের অভিযানে উদ্ধার সরঞ্জাম নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী সলঙ্গায় বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত   চুয়াডাঙ্গায় মিথ্যা মামলায় জনপ্রতিনিধিকে হয়রানীর অভিযোগ রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, টহল পুলিশের অভিযানে উদ্ধার সরঞ্জাম

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল ও নাশকতার উদ্যোগে নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মশাল তৈরির বাঁশের লাঠি ও কেরোসিন ফেলে পালিয়ে যায় জড়িতরা। ঘটনাস্থল থেকে প্রায় ৩০টি বাঁশের লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া-মহিষামুড়া সড়কের খামারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

 

 

 

 

 

পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারী মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ সদর থানার একটি টহল দল ওই এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থলে মশাল তৈরির জন্য ব্যবহৃত বাঁশের লাঠি ও কেরোসিন ফেলে যায়। পরে পুলিশ সেখান থেকে প্রায় ৩০টি বাঁশের লাঠি ও কেরোসিন উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

 

 

 

 

 

 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com