1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে দাফনের ২০ মাস পর কবর থেকে দুই যুবকের মরদেহ উত্তোলন ৩৯-এও জাদুকরী মেসি তবু আক্ষেপ, কেমন গেল আর্জেন্টাইন কিংবদন্তির ২০২৬?   রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে পকেটমারের অভিযোগ, ৬৫ নারী আটক সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, টহল পুলিশের অভিযানে উদ্ধার সরঞ্জাম নেত্রকোনার সীমান্ত এলাকা এখন চোরাচালানের স্বর্গরাজ্য, অদৃশ্য কারণে নিরব কর্তৃপক্ষ সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী সলঙ্গায় বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত   চুয়াডাঙ্গায় মিথ্যা মামলায় জনপ্রতিনিধিকে হয়রানীর অভিযোগ রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

চুয়াডাঙ্গায় মিথ্যা মামলায় জনপ্রতিনিধিকে হয়রানীর অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

 

 

শিমুল রেজা , চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

দামুড়হুদা উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন ক্ষমতার অপব্যবহার করে সরকারি ২৫ লাখ টাকা লুটপাটের ঘটনার বিরোধের জেরে, এক জনপ্রতিনিধিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত আক্রোশ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে জনপ্রতিনিধিকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ। কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দুই নম্বর ওয়ার্ডের তিন তিনবার সাবেক ইউপি সদস্য জনপ্রতিনিধি আব্দুল হাই’কে সামাজিকভাবে বিব্রত হওয়ার পাশাপাশি নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে।

হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে জনপ্রতিনিধি সাবেক ইউপি সদস্য ভুক্তভোগী আব্দুল হাই গণমাধ্যমকে বলেন, সমাজসেবা কর্মকর্তার ছানোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি ২৫ লাখ টাকা লুটপাটের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে ওঠে। তিনি আমাকে মিথ্যা সাক্ষী দিতে বলে, আমি সাক্ষী দিতে রাজী না হওয়ায় এ নিয়ে কথা–কাটাকাটি হয়। এসব অনিয়ম-দুর্নীতির কথা সমাজসেবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমি বলে দিয়েছি এমনটাই মনে করে ছানোয়ার হোসেন। আমার ওপর ক্ষুব্ধ হয় এবং প্রশাসনের একটি অংশকে ক্ষমতার অপব্যবহার করে। মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে আমাকে ও আমার পরিবারকে হয়রানির হওয়ার পাশাপাশি সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন করা হচ্ছে বলে জানায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালের ২১ আগস্ট দামুড়হুদা উপজেলার সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোঃ ছানোয়ার হোসেন। চাকরিকালীন সময়ে তার বিরুদ্ধে গ্রাম ভিত্তিক বিভিন্ন স্কীমের মাধ্যমে ভুয়া ব্যক্তিদের নামে লোন দেখিয়ে সরকারি অর্থ ২৫ লাখ টাকা আত্মসাৎ দুর্নীতির অভিযোগ জমা পড়ে অধিদপ্তরে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের তৎকালীন উপ-পরিচালক সিদ্দিকা সহেলী রশীদ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। অভিযোগ সত্য বলে প্রতিবেদন দাখিল করেছে গঠিত তদন্ত কমিটি। দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করে,দামুড়হুদার পারকৃষ্ণপুর -মদনা ইউনিয়নের মদনা গ্রামে ৪টি স্কীমের বিপরীতে সার্ভিস চার্জ বিনিয়োগের জন্য আরএসএস সুদ মুক্ত খাতের ১ লাখ ২০ হাজার টাকা করে বাংলাদেশ কৃষি ব্যাংক দামুড়হুদা শাখার হিসাব নং ৫৬৩২ চেক নং-স হ/ক জ৭৫৩৫০৪২। ২৫ লাখ টাকা লুটপাটের বিষয়টি তৎকালীন দামুড়হুদায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছিলো।

সরকারি টাকা আত্মসাৎ করার পরও একজন প্রমাণিত দুর্নীতিবাজ কর্মকর্তা বহাল তবিয়তে অপরাধের আঁতুড়ঘর চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার হিসাবে কিভাবে চাকরি করছে—এ নিয়ে এখন পুরো চুয়াডাঙ্গাজুড়ে চলে তীব্র আলোচনা-সমালোচনা। স্থানীয়দের প্রশ্ন—”কোন জাদুবলে এবং কার স্বার্থে এই দুর্নীতিবাজ কর্মকর্তা ছানোয়ার হোসেন জেলার গুরুত্বপূর্ণ জাগায় বসানো হয়েছে। বর্তমান তিনি জেলা সমাজসেবা অধিদপ্তরে প্রবেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে অভিযুক্ত সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। জনপ্রতিনিধিকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে জানতে চাইলে সমাজসেবা কর্মকর্তার বলেন আমি তার কাছে টাকা পাই, আমার পাওনা টাকা দিতে অস্বীকার করাই মামলা করেছি।

দামুড়হুদা উপজেলার স্থানীয় নাগরিক সুশীল সমাজের ব্যক্তিরা বলছেন, চুয়াডাঙ্গার কিছু ব্যক্তিকে অনৈতিক সুযোগ-সুবিধা দিয় জেলায় চাকরি করে যাচ্ছেন, দুর্নীতিবাজ এই কর্মকর্তা। প্রশাসন ও ঊর্ধ্বতন মহলের নীরবতা এবং দায়সারা বদলি না করে অবিলম্বে এ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রয়োজন বলে মনে করছে। কারণ “দুর্নীতিবাজরা যেখানেই যাক, তারা তাদের স্বভাবগত অপরাধ থেকে সরে আসে না।” সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুদক এ বিষয়ে দ্রুত কঠোর হস্তক্ষেপ না করলে সমাজসেবা অধিগ্রহণ খাত সাধারণ মানুষের জন্য আরও ভয়ংকর হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com