
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লক ডাউন,জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি’র আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদমতলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম মজনু,আনজীর খন্দকার,বিএনপি নেতা সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ,শেখ রফিকুল ইসলাম রফিক,কে.এম আহসান হাবীব,আজাহার আলী,আলতাফ হোসেন,তারিফ মাহমুদসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।