1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান  সলঙ্গায় যানজট নিরসনে সড়ক মেরামতে এগিয়ে এল পুলিশ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের স্ব-স্ব পদে স্থায়ী করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, গ্রেপ্তার ২ জীবননগরে মারধরের অভিযোগ, হাসপাতালে মৃত্যু নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আরও সমন্বয় হতে পারে পোশাকশ্রমিকদের বেতন,আজ ফের বসছে মজুরি বোর্ড

জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

জাতীয় সংসদ সদস্য ও এন সি পি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা বিনা চিকিৎসায় ধুকে ধুকে জীবন কাটাচ্ছে। তাদের রাষ্ট্রীয় ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে,তাদের পূর্ণবাসন ও মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অর্নারে ব্যবস্থা করতে হবে। জুলাই যোদ্ধাদের মৃত্যুর পর সরকারী ভাতা বন্ধ হয়ে যায়,শহীদ জুলাই যোদ্ধার পরিবারের যে সদস্যদের নামে ভাতা আসে তিনি মারা গেলে পরিবারের অন্য কারো নামে আর ভাতার ব্যবস্থা নেই। প্রয়োজনে আইন সংশোধন করে ভাতা চালু রাখার উদ্যোগ নিতে হবে । সম্প্রতি বিনা চিকিৎসায় মৃত্যু বরণকারী কাউনিয়ার জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের বাড়িতে বুধবার দুপুরে গিয়ে কবরে জিয়ারতের পর এসব কথা বলেন। অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত উপজেলা এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে প্রেট্রোল ঢেলে কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পুড়িয়ে দিয়েছে, গোপালগঞ্জ সহ সারাদেশে অগ্নিকান্ড ঘটিয়ে যানবাহন পুড়িয়ে দিয়েছে, এনসিপির নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে। এনসিপি এদেশের মানুষ কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবেন । যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট,এখন সন্ত্রাসী দল।

এ সময় উপস্থিত ছিলেন এমসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামাত ইসলামের আমির মোস্তাফিজুর রহমান রানা,সাবেক আমির মাওলানা আব্দুস সালাম সরকার, বালাপাড়া ইউনিয়ন জামাত সভাপতি আব্দুর রহিম, ছাত্র শক্তি থানা আহবায়ক রাজু আহমেদ প্রমূখ।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৩৫ মসজিদের সরকারি অনুদানের পত্র হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com