1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি

 

 

নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় এসিল্যান্ড নিশাত আনজুমকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই (নিসচা) সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

সাক্ষাৎকালে এসিল্যান্ড নিশাত আনজুম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এ ক্ষেত্রে নিরাপদ সড়ক চাই সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক ও তরুণ সাংবাদিক মো. ইব্রাহিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন, সদস্য জুলমাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com