
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা থানায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন,উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত ভুট্রু সরকারের ছেলে মো. মিঠুন সরকার।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মনোয়ার জাহান-এর দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মো. মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাটোরের বড় হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
মিঠুন সরকারের বিরুদ্ধে সেসন মামলা নং-৯৩৪/২০ এবং জিআর মামলা নং-১২৪/২০ (নলডাঙ্গা) রয়েছে। উক্ত মামলায় তিনি ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।
ওসি মনোয়ার জাহান জানান, গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।