1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণে এগিয়ে এলেন এমপি এম.এ. হান্নান ২৩ নভেম্বর আজকের নামাজের সময়সূচি দশ মিনিটে ৩ গোল করে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও বিতর্ক অস্থিতিশীল সৃষ্টি করে নেত্রকোনাকে গোপালগঞ্জ বানানোর চেষ্টা করবেন না: এমপি আনোয়ারুল চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত,সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন  দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা

জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ফল বের করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন ভারত অধিনায়ক শুবমান গিল। তবে বোলারদের জন্য কোনো সহায়তা না থাকা এমন নিস্তেজ উইকেটের চেয়ে বেশি কিছু করার ছিল না বলেই মনে করেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১২০ ওভার ব্যাটিং করে ম্যাচটি ড্র করে। গিলের মতে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট আরও ব্যাটিংবান্ধব হয়ে পড়া এবং বল দ্রুত নরম হয়ে যাওয়াতেই ২০ উইকেট নেওয়া কঠিন হয়ে পড়েছিল।

 

 

 

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে গিল বলেন, হ্যাঁ, কিছুটা হতাশা তো কাজ করছেই। আমরা যেমন ফল চেয়েছিলাম, তা পাইনি। তবে এটাও খেলারই অংশ। গত ছয়-সাত বছরে আমরা খুব একটা ম্যাচ ড্র করিনি।

 

 

 

 

প্রথম ইনিংসে ৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছিল ভারত। তবে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের দারুণ প্রতিরোধে স্বাগতিকরা ৩৬৮ রান তোলে। জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করলেও দ্বিতীয় ইনিংসে কিউইদের নিয়মিত বিরতিতে আউট করতে পারেনি। শেষ দিনটা কাটিয়ে ৫ উইকেটে ২৩৯ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড।

 

 

ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ ওভার ব্যাটিং করে ৬৩ রানের ম্যারাথন জুটি গড়ে ভারতীয় বোলারদের হতাশ করেন। শেষ পর্যন্ত ড্র মেনে নিয়ে হাত মেলান দুই দলের খেলোয়াড়রা।

 

 

 

গিলের মতে, ম্যাচ যত এগিয়েছে, উইকেট ততই নিস্তেজ হয়ে পড়েছে, আমরা যখন টেস্ট ম্যাচটি শুরু করেছিলাম, ভেবেছিলাম উইকেটে বোলারদের জন্য অনেক কিছু থাকবে। কিন্তু তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট আরও ব্যাটিংবান্ধব হয়ে যায়। ওভার গড়ানোর সঙ্গে বা দিন বাড়ার সঙ্গে উইকেটে কোনো পরিবর্তন আসেনি, বরং আরও মন্থর হয়ে গেছে। সব মিলিয়ে আমার মনে হয়, বিশেষ করে ফলের জন্য এটি আদর্শ টেস্ট উইকেট ছিল না।

 

 

 

 

বলের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক। তার অভিযোগ, মাত্র ২৫-৩০ ওভারের মধ্যেই বল নরম হয়ে যাওয়ায় বোলাররা পর্যাপ্ত মুভমেন্ট বা বাউন্স পাননি। কভিড-১৯ মহামারির সময় নিষিদ্ধ হওয়া বলে লালা ব্যবহারের নিয়ম এখনো কেন বহাল রাখা হয়েছে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।

 

 

গিল বলেন, উইকেট থেকে সাহায্য না মিললে এবং বলও নরম হয়ে গেলে বোলারদের জন্য উইকেট নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। ব্যাটের কানায় লাগা বল স্লিপ পর্যন্ত যায় না। পিচে মুভমেন্ট না থাকলে এলবিডব্লু করাও কঠিন। বল নিঃসন্দেহে বড় ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com