1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দশ মিনিটে ৩ গোল করে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও বিতর্ক অস্থিতিশীল সৃষ্টি করে নেত্রকোনাকে গোপালগঞ্জ বানানোর চেষ্টা করবেন না: এমপি আনোয়ারুল চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত,সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন  দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা কামারখন্দে প্রবাসীর বাড়ির পথ বাঁশের বেড়ায় বন্ধ, বিপাকে পরিবার রায়গঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত, অংশ নিল ১২০ শিক্ষার্থী আলমডাঙ্গায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, মান যাচাইয়ের দাবি আলমডাঙ্গায় বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা, চালক নিহত

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও বিতর্ক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

 

শিমুল রেজা , চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচ নেতার বিরুদ্ধে বিবাহিত ও সন্তান থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেছেন, বিবাহিত হওয়ার বিষয়টি আপাতত কিছুটা শিথিল করা হয়েছে। তবে কারও সন্তান থাকলে সে বিষয়ে সাংগঠনিকভাবে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।

 

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।

 

কমিটি ঘোষণার পরপরই কয়েকজন নেতার ব্যক্তিগত ও সাংগঠনিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেতাকর্মীদের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচজন বিবাহিত এবং তাঁদের সন্তান রয়েছে।

 

তাঁদের দাবি, সভাপতি জুয়েল মাহমুদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। সহসভাপতি সাইমুজ্জামান মিশা বিবাহিত এবং এক সন্তানের জনক। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিবাহিত। সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেনেরও বিয়ে হয়েছে এবং তিনি এক সন্তানের জনক। প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।

 

অভিযোগের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কেউ বিবাহিত রয়েছেন বলে তাঁর জানা নেই। তবে কমিটির কেউ বিবাহিত হলে কিংবা কারও সন্তান থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরও নতুন কমিটিতে কেউ বিবাহিত রয়েছেন বলে জানেন না বলে জানান। তিনি বলেন, ছাত্রদলে বিবাহিত হওয়ার বিষয়টি আপাতত কিছুটা শিথিল করা হয়েছে। তবে কমিটির কারও সন্তান রয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন। কমিটি গঠনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং যথাযথ যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করা হয়েছে।

 

এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। সে সময় তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মোমিন মালিতা।

 

নতুন কমিটি নিয়েও একই ধরনের অভিযোগ ওঠায় ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে বয়স, বৈবাহিক অবস্থা ও সাংগঠনিক যোগ্যতা যাচাইয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে নতুন কমিটির পাঁচ নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর স্বাধীন কোনো যাচাই বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com