1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক  ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসতেই জানালা ভেঙে নারীর পলায়ন প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে? আজ জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি জুয়েল ও সম্পাদক রানা নলডাঙ্গায় মিলল ৬টি ককটেল! এসআরবি-৫-এর অভিযানে ছুটে এলো বোমা ডিসপোজাল ইউনিট! ২২ নভেম্বর আজকের নামাজের সময়সূচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার 

সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় খাদ্যপণ্য উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন এবং পাস্তার মোড়কে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে এ জরিমানা করা হয়।

 

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান সূত্রে জানা যায়, বনবাড়িয়া এলাকার মেসার্স এস. এস. সুপার স্টার পটেটো চিপস অ্যান্ড ম্যাকারনি পাস্তা মিলের কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন এবং পাস্তার মোড়কে প্রয়োজনীয় লেবেল ব্যবহার না করা। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. সবুজ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন এবং বিএসটিআইয়ের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

 

অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।

 

অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com