1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন,কারখানাকে জরিমানা নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক  ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসতেই জানালা ভেঙে নারীর পলায়ন প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে? আজ জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি জুয়েল ও সম্পাদক রানা নলডাঙ্গায় মিলল ৬টি ককটেল! এসআরবি-৫-এর অভিযানে ছুটে এলো বোমা ডিসপোজাল ইউনিট! ২২ নভেম্বর আজকের নামাজের সময়সূচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার 

নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে যুবক আটক 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে জাল টাকা দিয়ে মুরগি কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক।

 

আজ রবিবার ২২নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর হাঁস – মুরগির বাজারে  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই যুবক এক মহিলা বিক্রেতার কাছ থেকে মুরগি কেনার সময় ১০০০ টাকার নোট দেন। নোটটি হাতে নিতেই সন্দেহ হয় বিক্রেতার। পরে আশপাশের লোকজন এসে তার মানিব্যাগ তল্লাশি করলে আরও বেশ কয়েকটি জাল নোট বেরিয়ে আসে বলে দাবি করেন তারা।

এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে রাখে। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাল নোটসহ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজের নাম শফিকুল ইসলাম (৩৮), বাবার নাম রজ্জব  আলী বলে জানান। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার নখনাউক এলাকায় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত নাসিরনগর থানার পুলিশ সদস্যরা জানিয়েছেন, জাল নোটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা বলছেন, বাজারে লেনদেনের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে, টাকা ভালো করে দেখে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com