1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আরামকো টাওয়ারে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আদমদীঘিতে সাইবার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার  বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল সভাপতি, ইলাম সাধারণ সম্পাদক নির্বাচিত সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে তিন পদে ফরম বিতরণ শুরু, প্রথম দিনেই ৬৭ ফরম উত্তোলন চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে ক্ষতির শঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা  সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ

রায়গঞ্জে তিন পদে ফরম বিতরণ শুরু, প্রথম দিনেই ৬৭ ফরম উত্তোলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই তিন পদে মোট ৬৭টি ফরম উত্তোলন করেছেন আগ্রহীরা।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান। সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল আলিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম দিনে রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭টি, ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ৭টি এবং সাধারণ সম্পাদক পদে ১৩টিসহ মোট ৬৭টি ফরম বিতরণ ও উত্তোলন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি মাঠে থাকবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফরম বিতরণ ও উত্তোলনের তথ্য নিশ্চিত করেছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা।

আয়োজকরা জানান, আগামী ২৫ নভেম্বর ফরম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম জমা দিতে হবে।

এদিকে আগামীকাল শনিবার ধানগড়া বিএনপি কার্যালয় ও সলঙ্গা দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফরম বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com