1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আরামকো টাওয়ারে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আদমদীঘিতে সাইবার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার  বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল সভাপতি, ইলাম সাধারণ সম্পাদক নির্বাচিত সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে তিন পদে ফরম বিতরণ শুরু, প্রথম দিনেই ৬৭ ফরম উত্তোলন চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে ক্ষতির শঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা  সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ

আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

 

 

এরশাদ আলী,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের ভেনল্যা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে পরমেশ্বর রায় নামে এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে আহত পরমেশ্বরের ছোট ভাই পরিমল চন্দ্র রায় বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভেনল্যা গ্রামের ৩৪৩ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমির মালিকানা নিয়ে উচ্চ আদালতে (এফএমএ নং-৯১/২০২৬) মামলা চলমান রয়েছে। এ বিষয়ে হাইকোর্ট ছয় মাসের জন্য জমিতে স্থিতাবস্থার আদেশ দেয়।

 

আদালতের আদেশ উপেক্ষা করে গত ১৭ নভেম্বর দুপুর ১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে ধান কাটতে শুরু করেন। এ সময় বাদী পরিমল চন্দ্র রায়, তাঁর বড় ভাই পরমেশ্বর, ছেলে সবুজ ও ভাতিজা প্রণয় বাধা দিতে গেলে তাঁদের লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সুজেন্দ্র নাথ বর্মনের লাঠির আঘাত ঠেকাতে গিয়ে পরমেশ্বরের বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝখানে গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়া অভিযুক্তরা ওই জমির প্রায় ৪ বিঘা থেকে ৬৪ মণ ধান কেটে নিয়ে গেছেন। একই সঙ্গে বাকি ১৮ বিঘা জমির ধানও জোরপূর্বক কেটে নেওয়ার হুমকি দেন।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com