1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান  সলঙ্গায় যানজট নিরসনে সড়ক মেরামতে এগিয়ে এল পুলিশ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের স্ব-স্ব পদে স্থায়ী করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, গ্রেপ্তার ২ জীবননগরে মারধরের অভিযোগ, হাসপাতালে মৃত্যু নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আরও সমন্বয় হতে পারে পোশাকশ্রমিকদের বেতন,আজ ফের বসছে মজুরি বোর্ড

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮০ Time View

 

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনছুর আলী।

 

এছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসেন, আবু মুতালেব মতি, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, তরিকুল ইসলাম জেন্টু, সাইফ হাসান খান সৈকত, হেদায়েতুল ইসলাম নয়ন, ফিরোজ হোসেন, এরশাদ আলী, সামিউল ইসলাম, হুমায়ূন আহমেদ,মাইন, মিজান, পবিত্র, জুয়েলসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। মতবিনিময় সভায় সাংবাদিকরা আদমদীঘি উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা বিষয় নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করেন।

 

এ সময় তাঁরা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com