1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক জনের যাবজ্জীবন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গায় মাদক মামলায় বকুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর ) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থতিতে এ রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার দক্ষিণপাড়ার মৃত কুদরত আলির ছেলে।

 

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালায়। মাদক ব্যবসায়ী বকুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে। এরপর তার ঘর তল্লাশির পর ১৩ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সানজিদ আহমেদ একজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৩১মে আদালতে চার্জশিট দাখিল করেন। আট সাক্ষীর মধ্য সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।

 

 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মাদকের বিস্তার রোধে এ রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বাস্তবায়নেও এ ধরনের রায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এ রায় ঘোষণা এরপর সাজাপ্রাপ্তকে পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com