1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

 

 

বিনোদন ডেস্ক 

 

 

দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনমকে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আগামী ১৮ নভেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিনে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় আয়োজিত হবে এবারের সম্মাননা অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন বশির আহমেদের সন্তান হোমায়রা বশির ও রাজা বশির। সম্মাননা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শবনম নিজেও।

 

 

 

২০১৯ সালে প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তার দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর এই সম্মাননা প্রদান করা হয়। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নানা আনুষঙ্গিক কারণে টানা তিন বছর আয়োজনটি করা সম্ভব হয়নি। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে এ বছর আবারও সম্মাননা আয়োজনের উদ্যোগ নিয়েছেন হোমায়রা ও রাজা। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম।

 

 

 

 

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় শবনম বলেন, ‘বশির ভাইয়ের দুই সন্তান হোমায়রা ও রাজা বেশ কিছুদিন আগে আমার কাছে এসেছিল। তারা তাদের বাবার নামে চালু হওয়া সম্মাননা পদকে আমাকে ভূষিত করতে চায় বলে জানিয়েছিল। যদিও আমার শরীর এখন খুব একটা ভালো নেই। জানি না আদৌ অনুষ্ঠানে অংশ নিতে পারব কি না। তবে আমার মন ভীষণ চাইছে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে।’

 

 

হোমায়রা বশির ও রাজা বশির বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমাদের বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। তার হাতে বশির আহমেদ সম্মাননার আজীবন সম্মাননা তুলে দিতে পারছি, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com