1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালন ও গাছের চারা বিতরণ  কালিয়াকৈরে দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, পুরস্কৃত ৪ কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ দিনরাত এক করে খাটনি: আমন কাটার কাস্তে তৈরিতে ব্যস্ত নাচোলের এলাইপুরের কামারপল্লী  প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নওগাঁর পোরশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সলঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, পুরস্কৃত ৪

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫-এ সাফল্য অর্জনকারী তিনটি সমবায় সমিতি ও একজন সফল সমবায়ীর অর্জন তুলে ধরা হয়।

 

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামসহ বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় সমবায় পুরস্কার-২০২৫-এ রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে গুডনেইবারস রায়গঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড। দ্বিতীয় স্থান অর্জন করেছে গুডনেইবারস নলকা মহিলা সমবায় সমিতি লিমিটেড এবং তৃতীয় স্থান অর্জন করেছে চান্দাইকোনা বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

 

এ ছাড়া মহিলা সমবায়ী ক্যাটাগরিতে সফল সমবায়ী হিসেবে স্বীকৃতি পেয়েছেন চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. শহিদুল ইসলাম। সমিতিটি ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ৪১৬ নম্বর নিবন্ধনে নিবন্ধিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও সমবায় কার্যক্রম কার্যকর অবদান রাখছে।

 

বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com