1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল অ্যাম্বুলেন্স, আহত ৭; এক নারীর অবস্থা আশঙ্কাজনক নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল গরুর গোবরের ‘গইট্টা’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ৭ নভেম্বর আজকের নামাজের সময়সূচি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’

রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল অ্যাম্বুলেন্স, আহত ৭; এক নারীর অবস্থা আশঙ্কাজনক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে ধাক্কা লেগে পাশের খাদে উল্টে পড়েছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এতে চালকসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালককে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।

 

শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার কালিকাপুর এলাকায় আরআর স্পিনিং মিলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী অ্যাম্বুলেন্সটি কালিকাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের রোড ডিভাইডারে সজোরে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালকসহ মোট ১২ জন যাত্রী ছিলেন। এতে সাতজন আহত হন।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, সকাল ৭টা ২০ মিনিটের দিকে আরআর স্পিনিং মিলের সামনে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালককে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

 

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার শাহাদাত হোসেন জানান, অ্যাম্বুলেন্সের যাত্রীদের এক নিকটাত্মীয় মারা যাওয়ায় তাঁরা ঢাকা থেকে রংপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়িটি ভাড়া করেছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com