1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল অ্যাম্বুলেন্স, আহত ৭; এক নারীর অবস্থা আশঙ্কাজনক নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল গরুর গোবরের ‘গইট্টা’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ৭ নভেম্বর আজকের নামাজের সময়সূচি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঁইয়াপুর( টাঙ্গাইল) প্রতিনিধি 

 

 

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করে। এ সময় বন্দিদশা থেকে মুক্ত হন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

 

তিনি আরো বলেন, দেশের এক সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা পায়।

 

সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com