1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩ কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক  রায়গঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল সিংড়ায় পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলি করার অভিযোগ নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

 

 

 

নওগাঁর মান্দা উপজেলায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে দুই নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ওই গ্রামের সুকুমার পালের স্ত্রী লক্ষ্মী রানী পাল (৪৫), ছেলে ইমন কুমার পাল (২২) ও পুত্রবধূ শিউলি রানী পাল (১৯)।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের তিনকড়ি পাল, অরুণ কুমার পাল, ভবেন কুমার পাল, সিরেশ চন্দ্র পাল ও সঞ্জয় কুমার পাল।

সুকুমার পাল বলেন, বসতভিটার জমি নিয়ে একই গ্রামের তিনকড়ি পালের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতসহ স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

সুকুমার পালের অভিযোগ, শুক্রবার সকালে তিনকড়ি পালসহ কয়েকজন তাঁদের বসতভিটার জায়গা দখল করে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেন। এতে বাধা দিলে তাঁর ছেলে ইমন কুমার পালকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। ছেলের চিৎকার শুনে স্ত্রী লক্ষ্মী রানী ও পুত্রবধূ শিউলি রানী এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। এতে লক্ষ্মী রানীর একটি হাত ভেঙে যায় এবং ইমন পাল ও শিউলি রানী আহত হন।

এ ঘটনায় সুকুমার পাল বাদী হয়ে প্রতিপক্ষের চারজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে তিনকড়ি পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com