1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল সিংড়ায় পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলি করার অভিযোগ নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি

অবশেষে ‘Dear 90’s’ নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

 

 

 

বিনোদন ডেস্ক 

 

 

 

নব্বইয়ের দশকের প্রেম, আবেগ আর নস্ট্যালজিয়াকে কেন্দ্র করে সোনি আট চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ‘Dear 90’s’। আর এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে এই ধারাবাহিকের সম্প্রচার।

 

 

 

প্রথম প্রেমের অনুভূতি কি কখনও পুরনো হয়? সময় পেরিয়ে গেলেও প্রথম ভালো লাগা, হাতে লেখা চিঠি কিংবা প্রিয় মানুষের জন্য অপেক্ষার স্মৃতি মনের কোণে থেকে যায়। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি ‘Dear 90’s’-এ মূলত সেই প্রথম প্রেমের নানা অনুভূতিই তুলে ধরা হবে। অডিয়ো ক্যাসেট, হাতে লেখা চিঠি, অপেক্ষা আর না-বলা মনের কথার মধ্যে দিয়ে এগোবে এর গল্প। সেই সময়ের প্রেমে ছিল এক ধরনের সরলতা। ছোট ছোট মুহূর্তেই প্রকাশ পেত ভালোবাসা। সেই পরিচিত অনুভূতিগুলিকে নতুন করে দর্শকের সামনে হাজির করবে এই ধারাবাহিক।

 

 

 

 

তবে কেবল প্রেমের গল্পই নয়, বরং বড় হয়ে ওঠা, স্বপ্ন দেখা, নিজেকে নতুন করে আবিষ্কার করা এবং জীবনের নানা পরিবর্তনের কথাও বলবে ‘Dear 90’s’। সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলালে প্রথম প্রেম কি একইভাবে টিকে থাকতে পারে? সেই প্রশ্নের উত্তরই খুঁজবে এই ধারাবাহিক।

 

 

এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ কোয়েল মল্লিক। বড় পর্দায় একাধিক সফল চরিত্রে দর্শকের মন জয় করার পর এবার তাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। নব্বইয়ের দশকের প্রেমের গল্পে তার উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

 

 

 

 

 

ধারাবাহিকটি নিয়ে কোয়েল বলেন, নব্বইয়ের দশকে প্রেমের অনুভূতি ছিল অন্য রকম। কারও জন্য অপেক্ষা করা, ছোট ছোট মুহূর্তের আনন্দ কিংবা বছরের পর বছর মনে থেকে যাওয়া স্মৃতির মধ্যে ছিল এক নিষ্পাপ সারল্য। ‘Dear 90’s’-এর গল্প তাকে সেই পুরনো অনুভূতিগুলির কাছে ফিরিয়ে নিয়ে গিয়েছে।

 

 

 

 

অভিনেত্রীর কথায়, ভালোবাসা, বড় হয়ে ওঠা, নিজেকে নতুন করে আবিষ্কার করা এবং জীবনের বিশেষ মুহূর্তগুলিকে আগলে রাখার গল্পের অংশ হতে পেরে তিনি আনন্দিত। দর্শকেরাও এই গল্পের মধ্যে নিজেদের জীবনের পরিচিত কিছু মুহূর্ত খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

 

 

সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকে কোয়েল মল্লিকের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শঙ্খজিৎ সেনগুপ্ত এবং অপরাজিতা মুখার্জি।

 

 

আগামী ২৩ নভেম্বর ২০২৬ থেকে সোনি আট এবং Sony LIV-এ দেখা যাবে ‘Dear 90’s’। নব্বইয়ের দশকের প্রেম, স্মৃতি আর সম্পর্কের গল্প নিয়ে তৈরি নতুন এই ধারাবাহিক দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।

 

 

সূত্র: দ্য ওয়াল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com